সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

যাত্রীসেবায় ট্রেনেও যুক্ত হচ্ছে ‘ট্রেনবালা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

কক্সবাজার এক্সপ্রেসের পর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও ট্রেনবালা বা (নারী স্টুয়ার্ড) যুক্ত হয়েছে। মঙ্গলবার (২রা জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এ ট্রেনটিতে ট্রেনবালাদের দায়িত্ব পালনরত অবস্থায় দেখা যায় বলে জানান যাত্রীরা। দৃষ্টিনন্দন ড্রেস পরিহিত এসব নারীরা ট্রেন যাত্রীদের সেবা দেন আন্তরিকতার সঙ্গে।

আরো পড়ুন: সাধারণ বীমা কর্পোরেশনে নিয়োগ

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং-অনবোর্ড সার্ভিস প্রোভাইডার ওনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে নারী স্টুয়ার্ডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন তাদেরকে একের পর একে আন্তঃনগর ট্রেনে যুক্ত করা হচ্ছে। সবমিলিয়ে এখন বিমানের মতো ট্রেনেও নারী সেবক যুক্ত করা হয়েছে।

রেলওয়ে ক্যাটারিং-অনবোর্ড সার্ভিস প্রোভাইডার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর তাদের আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি। এখন তাদের ট্রেনে যুক্ত করা হচ্ছে।

নারী হিসেবে যাতে তারা কোনো সংকোচ না করেন, সেদিকেও খেয়াল রাখছি। তাদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখছি।

এসি/ আই.কে.জে/


যাত্রীসেবা ‘ট্রেনবালা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250